তজুমদ্দিনে ২৫ পরিবারে বন্ধন ফাউন্ডেশনের সহায়তা

তজুমদ্দিনে ২৫ পরিবারে
বন্ধন ফাউন্ডেশনের সহায়তা

তজুমদ্দিন প্রতিনিধি হাসনাইন আহমেদ
১৯ মার্চ ২০২৬
মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধন ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে ভোলার তজুমদ্দিন উপজেলায় ২৫টি অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ ও বিভিন্ন পোশাক সামগ্রী বিতরণ করা হয়েছে।
শম্ভূপুর মডেল একাডেমীর অফিস কক্ষে অনুষ্ঠিত এ আয়োজনটি এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং মানবসেবায় সংগঠনটির ভূমিকা নতুনভাবে তুলে ধরে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম (দিলদার), উপদেষ্টা মন্ডলীর সদস্য, বন্ধন ফাউন্ডেশন ও সভাপতি, আদর্শ শিক্ষক পরিষদ তজুমদ্দিন উপজেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহুল আমিন, উপদেষ্টা মন্ডলীর সদস্য; আব্দুল্লাহ আল নোমান, ব্যবস্থাপনা পরিচালক এবং আসিফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লোকমান হাওলাদার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “মানবতার সেবাই পরম ধর্ম। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই প্রকৃত সফলতা অর্জিত হয়।”
সাংগঠনিক সম্পাদক আসিফ মাহমুদ বলেন, “বন্ধন ফাউন্ডেশনকে ঘিরে আমাদের সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে। ধাপে ধাপে এর সুফল তজুমদ্দিনবাসী পাবে।”
সভাপতির বক্তব্যে লোকমান হাওলাদার জানান, সংগঠনটি ইতোমধ্যে বিভিন্ন সামাজিক কার্যক্রম বাস্তবায়ন করেছে এবং ঈদের পরপরই ‘তজুমদ্দিন থানা ব্লাড ব্যাংক’ কর্মসূচি চালু করা হবে, যা এলাকার অসহায় মা-বোনসহ সকল মানুষের জন্য গুরুত্বপূর্ণ সহায়ক হবে।
উল্লেখ্য, ২০২০ সালে প্রতিষ্ঠিত বন্ধন ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে মানবসেবায় কাজ করে যাচ্ছে। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে সংগঠনটি ভবিষ্যতেও তাদের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page