বেলাবোতে মোবাইল কোর্টে ইয়াবাসহ আটক, এক মাস কারাদণ্ড
শাহিনুর আক্তার
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর বেলাবো উপজেলার আমলাবো ইউনিয়নের ধুকুন্দী গ্রাম থেকে ইয়াবাসহ আবুল ফজল নামে এক ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার (রাত ১১টা ৩০ মিনিটে) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া। এ সময় বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. আমান উল্লাহ’র নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিল। অভিযানে এসআই নবী হোসেনসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।
প্রশাসন জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।