বরগুনায় ডিবি অভিযানে ১০০ পিচ ইয়াবা আটক ১

বরগুনায় ডিবি অভিযানে ১০০ পিচ ইয়াবা আটক ১

‎মোঃ সোহেল রানা ( বরগুনা )

‎আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মানে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলদার মুক্ত, এবং কিশোর গ্যাং মুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ কুদরত ই খুদা, পিপিএম-সেবা মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।

‎এরই ধারাবাহিকতায় ০৫/০৩/২০২৬খ্রিঃ বরগুনা জেলার বরগুনা সদর থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা এসআই (নিরস্ত্র) সুশীল কুমার দাস, সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় বরগুনা জেলার বরগুনা থানার ২নং গৌরিচন্না ইউনিয়নের খাজুরতলা সাকিন হতে ধৃত আসামী ১। সাইফুল ইসলাম বাবু খান (৩০), পিতা- মৃতঃ আঃ মন্নান ওরফে মনু, মাতা- ফরিদা বেগম, সাং- লাকুরতলা, ৩নং ওয়ার্ড, ২নং গৌরিচন্না ইউনিয়ন, থানা ও জেলা- বরগুনা ‘কে ১০০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। বাজার মূল্য ৩০০× ১০০= ৩০,০০০ টাকা।

‎গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page