জামালগঞ্জে “জেন্টস পার্ক হেয়ার সেলুন এন্ড বিউটি পার্লার”–এর দুই শাখা, আধুনিক সেবায় আস্থার ঠিকানা
কবির হোসেন,গোয়াইনঘাট প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জে আধুনিক ও মানসম্মত গ্রুমিং সেবা নিয়ে যাত্রা করছে “জেন্টস পার্ক হেয়ার সেলুন এন্ড বিউটি পার্লার”। প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটর মোঃ শফিক মিয়া, যিনি দীর্ঘদিন ধরে দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করে আসছেন।
জানা যায়, জামালগঞ্জে প্রতিষ্ঠানটির দুটি শাখা বর্তমানে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর মধ্যে “জেন্টস পার্ক হেয়ার সেলুন এন্ড বিউটি পার্লার-০২” অবস্থিত হাই স্কুল রোডে, রিভার ভিউ পার্কের মেইন গেইটের সামনে। আধুনিক সাজসজ্জা ও আরামদায়ক পরিবেশে এখানে গ্রাহকদের জন্য রয়েছে উন্নত মানের হেয়ার কাটিং, শেইভ, কোয়ালিটি ফেসিয়াল, হেয়ার কালার, হেয়ার স্ট্রেট এবং হেয়ার শাইনিংসহ বিভিন্ন সেবা।
অন্যদিকে “জেন্টস পার্ক হেয়ার সেলুন এন্ড বিউটি পার্লার-০১” অবস্থিত সাচনা মধ্য বাজারে আখড়া রোডে, জগন্নাথ জিউর মন্দির সংলগ্ন মানিক বনিকের ভবনের দ্বিতীয় তলায়। এখানেও একইভাবে আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ কর্মীদের মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদান করা হচ্ছে।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোঃ শফিক মিয়া বলেন, “গ্রাহকদের সন্তুষ্টিই আমাদের প্রধান লক্ষ্য। আমরা চেষ্টা করছি আধুনিক সেবা ও পরিচ্ছন্ন পরিবেশের মাধ্যমে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে নিজেদের গড়ে তুলতে।”
যোগাযোগের জন্য মোবাইল নম্বর: ০১৭৮১-৪৭২৫৯৩
স্থানীয়দের মতে, মানসম্মত সেবা, দক্ষ কর্মী এবং সাশ্রয়ী মূল্যের কারণে অল্প সময়েই প্রতিষ্ঠানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ভবিষ্যতেও সেবার মান আরও উন্নত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন