ভাতিজার ছুরির আঘাতে চাচার মৃ*ত্যু
মনিরামপুর প্রতিনিধি
দীর্ঘ ২২ দিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলো ভাতিজার হাতে আহত চাচা আব্দুস সালাম। গত ২ মার্চ পারিবারিক বিরোধের জের ধরে মনিরামপুর উপজেলার হানুয়ার গ্রামের সাইকেল মিস্ত্রী আব্দুর সালামের সাথে ভাতিজা আব্দুল মাজিদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মজিদ চাচাকে ছুরি দিয়ে আঘাত করে। ভাতিজার ছুরির আঘাতে চাচা সালাম গুরুত্ব আহত হয়। আশংকা অবস্থায় আব্দুস সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘ ২২ দিন অবস্থায় ২৪ মার্চ রাত প্রায় ১২ টার দিকে মারা যায় আহত সালাম। স্থানীয় ভাবে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।
মৃত্যু তথ্য নিশ্চিত করেছে নিহত আব্দুর সালামের আর এক ভাতিজা ইউসুফ আলী।