পাঁচবিবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত

পাঁচবিবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত

স্টাফ রিপোর্টার, জয়পুরহাটঃ
‎‎জয়পুরহাটের পাঁচবিবিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে পাঁচবিবি উপজেলা প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন ।

এ উপলক্ষ্যে বৃহস্প্রতিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির সূচনা করা হয়।
‎এ-সময় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি ও বিভিন্ন সামাজিক সংগঠন পৌর শহরের ডাঃ আব্দুল কাদের স্মৃতি পৌর পার্কে স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
এরপর সকাল ৮ টায় পাঁচবিবি স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশ স্কাউট সদস্যরা কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করেন।
এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী ও নেতৃবৃন্দ , জামায়াতের উপজেলা আমির সুজাউল করিম ও নেতৃবৃন্দ , বীরমুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ ।
দুপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও উপহার প্রদান করা হয় । বিকেলে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা বনাম পাঁচবিবি প্রেসক্লাব, পৌরসভার মাঝে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয় ।

০১৭১৫৪১২২২৭
২৬/৩/২৬

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page