চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত।
তারেকুল ইসলাম শাফিন
চকরিয়া উপজেলা প্রতিনিধি,
চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৪টা ১০ মিনিটে বানিয়াছড়া বাজার থেকে প্রায় ২০০ মিটার উত্তরে ভিলেজার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী লাল-সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে একই দিকে চলাচলরত একটি মোটরসাইকেল ও একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হন।
খবর পেয়ে চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- ঢাকার উত্তরখান উপজেলার আটি পাড়ার শহীদ ভূইয়ার ছেলে শরিফুল ইসলাম (৩০) এবং অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম শিশির (৩০)।
চিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন জানান, দুর্ঘটনার পর বাসটির চালক পালিয়ে গেছে। বাস ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোহেল রানা জয়)
(চেয়ারম্যান মোঃ কাজী রায়হান) (০১৬৭৯২৩৫৫৬৮)
(ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লিটন হোসেন)
(নির্বাহী সম্পাদক মোঃআশিকুর রহমান)
(ডাইরেক্টার মোঃ সাইফুল ইসলাম শাজাহান)
(আইন উপদেষ্টা মোঃ লতিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
(আইন উপদেষ্টা শিশির কুমার পাবনা জজ কোট)
মোবাইল নাম্বার (০১৬২২-৬২৬০৯৯)
জিমেইল:sonalinewstv2023@gmail.com
www.sonalinewstv.live
অফিস ঠিকানা :ঢাকা বাংলাদেশ)