মনিরামপুর প্রতিনিধি
যশোর–মাগুরা আঞ্চলিক মহাসড়কে ঘটে যাওয়া সাম্প্রতিক মর্মান্তিক দুর্ঘটনা নতুন মোড়। সড়ক দুর্ঘটনাটি পরিকল্পিত সহিংসতারই ভয়াবহ রূপ বলে দাবি প্রাইভেটকারে থাকা আহত এক যাত্রীর।
আহত মনোয়ারা বেগমের ভাষায় চারটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা সামনে ও পেছন থেকে বারবার প্রাইভেটকারের গতিরোধের চেষ্টা করে। প্রাণ বাঁচাতে গতি বাড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ফতেয়াবাদ গ্রামের আবদুল মজিদ সরদার (৭০), তাঁর ছেলে মাহমুদ হাসান ওরফে জাকারিয়া জনি (৪৩) এবং নিষ্পাপ শিশু সেহেরিশ (৪)। এবং গুরুতর আহত হয় মনোয়ারা বেগম (৬০), সাবরিনা জাহান (৩০) এবং সামিন আল মাস (১০)।
একই পরিবারের ৩ সদস্যের এমন নির্মম মৃত্যুকে কোনোভাবেই সাধারণ দুর্ঘটনা বলে এড়িয়ে যাওয়া সুযোগ নেই। এটি একটি নৃশংস হত্যাযজ্ঞ।
ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মনিরামপুরের সর্বসাধারণের। নিরীহ মানুষের জীবন নিয়ে এমন খেলা বন্ধ হোক এটাই মনিরামপুর বাসীর প্রত্যাশা।
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোহেল রানা জয়)
(চেয়ারম্যান মোঃ কাজী রায়হান) (০১৬৭৯২৩৫৫৬৮)
(ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লিটন হোসেন)
(নির্বাহী সম্পাদক মোঃআশিকুর রহমান)
(ডাইরেক্টার মোঃ সাইফুল ইসলাম শাজাহান)
(আইন উপদেষ্টা মোঃ লতিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
(আইন উপদেষ্টা শিশির কুমার পাবনা জজ কোট)
মোবাইল নাম্বার (০১৬২২-৬২৬০৯৯)
জিমেইল:sonalinewstv2023@gmail.com
www.sonalinewstv.live
অফিস ঠিকানা :ঢাকা বাংলাদেশ)