মহান ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস পালিত
বাংলাদেশ প্রেস ক্লাব, ব্রাহ্মণবাড়িয়া শাখা।
জাহাঙ্গীর আলম,
বিশেষ প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া
মহান ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ প্রেস ক্লাব, ব্রাহ্মণবাড়িয়া শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা, বিজয়নগর উপজেলা শাখা, আখাউড়া উপজেলা শাখা এবং অঙ্গ সংগঠনের সকল সাংবাদিকবৃন্দ একত্রিত হয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেন। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা এনামুল হক আরিফ, সাধারণ সম্পাদক আবু তাহের, বিজয়নগর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ সেলিম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। এছাড়াও আখাউড়া উপজেলা শাখার সভাপতি হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গৌরবোজ্জ্বল অর্জন। তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, সাংবাদিকরা জাতির বিবেক হিসেবে দেশের উন্নয়ন, গণতন্ত্র ও সত্য প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ভবিষ্যতেও দেশের স্বার্থে নির্ভীক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানের শেষে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাদের রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।