মণিরামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী আন্দোলনের দুই ছাত্রের ওপর হামলা
মণিরামপুর প্রতিনিধি
যশোরের মণিরামপুর উপজেলায় নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আ'ন্দোলনের প্রথম সারির দুই ছাত্রের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় আহত হয়ে ইফতেখার আলম অভি ও সাব্বির হোসেন বর্তমানে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত হয় ২৬শে মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে। মণিরামপুর উপজেলা প্যারেড গ্রাউন্ডে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে তুচ্ছ ঘটনা ও নিজেদের মধ্যে প্রভাব বিস্তার নিয়ে ছাত্রদের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে একাধিক ছাত্র আহত হয়।
সেই ঘটনার জের ধরে ২৭ মার্চ আবারও দুই পক্ষ সংঘাতে জড়িয়ে পড়ে। এলাকায় নিজেদের আধিপত্য ও প্রভাব টিকিয়ে রাখাকে কেন্দ্র করে উভয় পক্ষ উত্তেজিত হয়ে ওঠে। ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যায়ে হামলার শিকার হয় আন্দোলনের সম্মুখসারির ছাত্র অভি ও সাব্বির। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত দুই ছাত্র বর্তমান আশংকামুক্ত। বর্তমানে হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত।
ছাত্র সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিরা আর যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখছেন।
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোহেল রানা জয়)
(চেয়ারম্যান মোঃ কাজী রায়হান) (০১৬৭৯২৩৫৫৬৮)
(ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লিটন হোসেন)
(নির্বাহী সম্পাদক মোঃআশিকুর রহমান)
(ডাইরেক্টার মোঃ সাইফুল ইসলাম শাজাহান)
(আইন উপদেষ্টা মোঃ লতিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
(আইন উপদেষ্টা শিশির কুমার পাবনা জজ কোট)
মোবাইল নাম্বার (০১৬২২-৬২৬০৯৯)
জিমেইল:sonalinewstv2023@gmail.com
www.sonalinewstv.live
অফিস ঠিকানা :ঢাকা বাংলাদেশ)