পাঁচবিবিতে মৎস্য চাষে প্রযুক্তি সম্প্রসারণে প্রদর্শনী ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত
মোঃ মাসুম রেজা
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মৎস্য চাষের আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ ও চাষিদের সহায়তা প্রদানের লক্ষ্যে প্রদর্শনী ও উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০১ এপ্রিল ২০২৬) উপজেলা কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ বেলায়েত হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আকতারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মৎস্য অধিদপ্তরের অধীনে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় ২০২৫–২০২৬ অর্থবছরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়, পাঁচবিবির বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় মৎস্য চাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে মৎস্য চাষের আধুনিক পদ্ধতি, পুকুর ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এছাড়া চাষিদের মাঝে প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়, যা তাদের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, সরকারের এ ধরনের উদ্যোগের মাধ্যমে মৎস্য খাতে উৎপাদন বৃদ্ধি, চাষিদের আর্থিক স্বচ্ছলতা এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
স্থানীয় চাষিরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোহেল রানা জয়)
(চেয়ারম্যান মোঃ কাজী রায়হান) (০১৬৭৯২৩৫৫৬৮)
(ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লিটন হোসেন)
(নির্বাহী সম্পাদক মোঃআশিকুর রহমান)
(ডাইরেক্টার মোঃ সাইফুল ইসলাম শাজাহান)
(আইন উপদেষ্টা মোঃ লতিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
(আইন উপদেষ্টা শিশির কুমার পাবনা জজ কোট)
মোবাইল নাম্বার (০১৬২২-৬২৬০৯৯)
জিমেইল:sonalinewstv2023@gmail.com
www.sonalinewstv.live
অফিস ঠিকানা :ঢাকা বাংলাদেশ)