পাহাড় থেকে সমতল,
অসহায় মানুষের পাশে মামুনী চাকমা।
এম এস শ্রাবন মাহমুদ স্টাফ রিপোর্টার
আর্থিক অনটনের কারণে পিছিয়ে যাচ্ছে মামুনী'র মহৎ উদ্যোগ, তারপরেও থেমে নেই তার কাজের গতি, সহযোগিতা চেয়েছেন পার্বত্য প্রতিমন্ত্রীর কাছে।
পাহাড়ে ঝরে পড়া শিশু ও গরীব অসহায় মেধাবী ছাত্র ছাত্রীদেরকে নিয়ে মানবিক কাজে মামুনী চাকমা।
বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে ঝরে পড়া (মূলধারার শিক্ষা বা-সুযোগ সুবিধা থেকে বঞ্চিত) এবং আর্থ-সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নিজ অর্থায়নে নিরলস ভাবে কাজ করেই চলছেন, ভবিষ্যতে এমন মহৎ কাজ করতে চান মামুনী চাকমা।
অসহায় মেধাবী ছাত্র ছাত্রীদের পাশে থেকে এগিয়ে নিতে চান আলোকিত জীবনে।
স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা
( ১১ বছর) সুবিধাবঞ্চিত পাহাড়িদের জন্য স্বাস্থ্য সেবা প্রদান এবং শিশুদের পুষ্টি নিশ্চিত করতে কাজ করেছেন।
তাছাড়া প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া মানবিক কাজের একটি বড় অংশ।
নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থান পাহাড়ের নারীদের সেলাই, বুনন, কম্পিউটার, ফলজ বনজ ঔষধি গাছ, ক্ষুদ্র ঋণ এবং হস্তশিল্পের প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল করার কাজ থেমে গেছে আর্থিক সংকটের কারণে,
এই ধরনের মানবিক কাজগুলো রাঙ্গামাটি শহরে ১০টি উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে দিতে চাই এবং দৃঢ়ভাবে এগিয়ে নিতে পাহাড়ে অসহায় দরিদ্র মেধাবী ছাত্র ছাত্রী ও বেকার যুবক যুবতীদের নিয়ে সেলাই, কম্পিউটার,সেবা মূলক কাজ, হস্তশিল্প প্রশিক্ষণ ইত্যাদি উন্নয়নের জন্য সাহায্য সহায়তা পেতে পার্বত্য প্রতিমন্ত্রী'র কাছে মামুনী চাকমার আকুল আবেদন
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোহেল রানা জয়)
(চেয়ারম্যান মোঃ কাজী রায়হান) (০১৬৭৯২৩৫৫৬৮)
(ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লিটন হোসেন)
(নির্বাহী সম্পাদক মোঃআশিকুর রহমান)
(ডাইরেক্টার মোঃ সাইফুল ইসলাম শাজাহান)
(আইন উপদেষ্টা মোঃ লতিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
(আইন উপদেষ্টা শিশির কুমার পাবনা জজ কোট)
মোবাইল নাম্বার (০১৬২২-৬২৬০৯৯)
জিমেইল:sonalinewstv2023@gmail.com
www.sonalinewstv.live
অফিস ঠিকানা :ঢাকা বাংলাদেশ)