লামায় পিতা পুত্রের বহুরূপী আচরণ চাঁদাবাজি, প্রতারণা ও নারী কেলেঙ্কারি। তথাকথিত সাংবাদিক হাসান ও তার পিতার বিরুদ্ধে।
ধারাবাহিক অভিযোগের প্রথম পর্ব প্রকাশ।
ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক বান্দরবান প্রতিনিধি,,,
পার্বত্য বান্দরবান জেলা লামা উপজেলার ৬ নং রুপসী পাড়ার বাসিন্দা ছগীর হোসেন এবং তার ছেলে তথাকথিত সাংবাদিক হাসান এর বিরুদ্ধে।
তারা উভয়ে অভিনব কায়দায় চাঁদাবাজি, ইভটিজিং, মামলা বানিজ্য, নারী কেলেঙ্কারি সহ গুরুতর চাঞ্চল্যকর অভিযোগের ধারাবাহিক অনুসন্ধানের প্রথম পর্ব প্রকাশ হল।
সূত্রে জানা যায়, সাংবাদিকতার আড়ালে প্রতারক চক্রের মূলহোতা তথাকথিত সাংবাদিক হাসান এবং তার পিতা ছগীর হোসেন পিতা পুত্রের যোগসাজশে নজিরবিহীন চাঁদাবাজির গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
গত ২০/০৩/২০২৬ ইং তারিখে লামা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে ৭ জন ভুক্তভোগী লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ কারীরা জানান চাঁদাবাজ তথাকথিত সাংবাদিক হাসান এবং তার পিতার (ছগিরের) আতংকে অতিষ্ঠ এলাকাবাসী ।
এদিকে সাংবাদিক পেশাক’কে পুঁজি করে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী ষ্টাইলে নিরীহ সাধারণ মানুষ কে জিম্মি করে পিতা পুত্রের চাঁদাবাজি ধান্দাবাজিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকা জুড়ে।
অভিযোগকারীরা হলেন (১) সোহরাব হোসেন (৪৭) পিতা মৃত রুস্তম আলী। (২) আনোয়ার হোসেন (৬১) পিতা মৃত নুর মোহাম্মদ। (৩) আব্দুল করিম (৫৩) পিতা মৃত ইলিয়াস মিয়া। (৪) আবুল হোসেন (৫৬)। (৫) মোঃ আব্দুল্লাহ ২৫ পিতা মৃত আব্দুর রহমান। (৬) পিংকিনু মার্মা । (৭) বেলাল হোসেন সহ আরো অনেকে।
ভুক্তভোগী নারী পিংকিনু মার্মা বাদী হয়ে লামা থানার জিডি নাম্বার ৭১ তারিখ ০২/০৭/২০২৫ ইং রুজু করেন ভুক্তভোগীনারী পিংকিনু মার্মা অভিযোগে উল্লেখ করেন। গত ২৭/০৪/২০২৫ ইং তারিখে অভিযুক্ত তথাকথিত সাংবাদিক হাসান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করেন; পোস্টে লেখা ছিল: (আওয়ামী লীগ নেতাদের, রাতের খাবার ছিলো লামা আওয়ামী লীগ নেত্রী পিংকি আপা একটু অপেক্ষা)
এরকম লেখা ছিল পোস্টে।
এরপর গত ১১/০৬/২০২৫ ইং তারিখে আমিনুলের চায়ের দোকানে জায়গা জমির কাগজপত্র দেখাচ্ছিলেন স্থানীয় একজন গ্রাম পুলিশ কে, ভুক্তভোগী নারীর অগোচরে অভিযুক্ত তথাকথিত সাংবাদিক হাসান ভুক্তভোগী নারীর ছবি ক্যামেরায় ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে এবং কুরুচিপূর্ণ মন্তব্য করে ।
এরপর ভুক্তভোগী নারীর স্বামীর সাথে দীর্ঘদিনের সংসার ভাঙ্গার পথে।
ভুক্তভোগী নারী আরো বলেন অভিযুক্ত হাসান নিজেকে বিভিন্ন সময় বিভিন্ন পরিচয় দিয়ে থাকেন
কখনো সাংবাদিক। কখনো মানবাধিকার কর্মী।
অভিযুক্ত তথাকথিত সাংবাদিক হাসানের এমন কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে তিনি লামা থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানিয়েছেন পিংকিনু মার্মা ।
এরপর গত ১০/০৯/২০২৫ ইং তারিখে বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন দায়ের করেন লামা থানার তদন্তকারী অফিসার।
(এ এসআই মোঃ এমরান ভুঁইয়া,)
তদন্ত প্রতিবেদনে তিনি উল্লেখ করেছেন :
লামা থানায় প্রাপ্ত জিডি ৭১ বাদীর উল্লেখিত ঘটনার সত্যতা প্রমাণ পাওয়া যায় মর্মে উল্লেখ করে প্রসিকেশন নম্বর ৩৮/২০২৫ দ্বারা ৫০৬(২) পেনেল কোট দায়ের করেন। তদন্তকারী অফিসার মোঃ এমরান ভুঁইয়া।
এ ছাড়াও তথাকথিত সাংবাদিক হাসান এর বিরুদ্ধে অভিনব কায়দায় চাঁদাবাজির গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
অভিযুক্ত তথাকথিত সাংবাদিক হাসানের অপকর্মের গুরুতর অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে প্রশাসনিক আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন বলে মনে করেন পেশাগত সাংবাদিক মহল ।
লামা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান বলেন সাংবাদিকতা হলো মহান পেশা । এই পেশাকে পুঁজি করে কেউ অন্যায় অনিয়ম করলে কোনরকম ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক শামিম আরা রিনি বলেছেন ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তথাকথিত সাংবাদিক হাসান এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। তিনি বলেন সরকারী দপ্তরের সিল স্বাক্ষর জাল করে অবৈধ সুবিধা নিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে যারা সাংবাদিক পরিচয় দেয় তাদের বিরুদ্ধে আইনগত ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া বলে জানিয়েছেন।
এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মঈন উদ্দিন বলেছেন ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিসহ উবয় পক্ষ কে নোটিশ করা হবে।
দায়ী ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ।
তথাকথিত সাংবাদিক হাসানের অপকর্মের অনুসন্ধান চলমান রয়েছে …..
চোখ রাখুন ।