যশোরে নতুনহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ডায়মন্ড ও বিদেশি মুদ্রাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার
যশোর প্রতিনিধি
মো:রফিকুল ইসলাম সবুজ
যশোরে নতুনহাট বাজার এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ডায়মন্ড ও বিদেশি মুদ্রাসহ সুজাউদ্দিন নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার সুজাউদ্দিন ভারতের তামিলনাড়ু রাজ্যের আবু বক্করের ছেলে। বিকালে যশোর বিজিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল যশোর-বেনাপোল সড়কের নতুনহাট বাজারে অভিযান চালায়। এ সময় মহাসড়কে সন্দেহজনকভাবে অবস্থানকালে সুজাউদ্দিনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে ১৫৫.৬৭ গ্রাম ওজনের বেশ কিছু ডায়মন্ড, বাংলাদেশি ৫ হাজার ৫৩০ টাকা, ৫ হাজার ৮৮০ ভারতীয় রুপি, ৫৫০ ইউএস ডলার, ২০০ থাই বাথ, একটি মোবাইল ফোন ও একটি ঘড়ি উদ্ধার করা হয়। যার মোট বাজার মূল্য ৬ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা।
জানা যায়, সুজাউদ্দিন ডায়মন্ডগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে ঢাকা থেকে যশোর হয়ে নিয়ে যাচ্ছিল। তিনি এর আগে একাধিকবার বাংলাদেশ, থাইল্যান্ড ও মালয়েশিয়া সফর করেছেন।
গ্রেফতার সুজাউদ্দিনের বিরুদ্ধে চোরাচালান দমন আইনে মামলা দায়ের করে তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত ডায়মন্ড ও বিদেশি মুদ্রা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোহেল রানা জয়)
(চেয়ারম্যান মোঃ কাজী রায়হান) (০১৬৭৯২৩৫৫৬৮)
(ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লিটন হোসেন)
(নির্বাহী সম্পাদক মোঃআশিকুর রহমান)
(ডাইরেক্টার মোঃ সাইফুল ইসলাম শাজাহান)
(আইন উপদেষ্টা মোঃ লতিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
(আইন উপদেষ্টা শিশির কুমার পাবনা জজ কোট)
মোবাইল নাম্বার (০১৬২২-৬২৬০৯৯)
জিমেইল:sonalinewstv2023@gmail.com
www.sonalinewstv.live
অফিস ঠিকানা :ঢাকা বাংলাদেশ)