ঘিওরে আল মুমিন ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে দেড় লক্ষ টাকা জরিমানা
আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় রবিবার আল মুমিন ব্যাটারি কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
রবিবার ( ৫ এপ্রিল ) দুপুরে ঘিওর উপজেলার হেলিপ্যাড সংলগ্ন, বাইরে থেকে বন্ধ থাকা আল মুমিন ব্যাটারি কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ব্যাটারির বিষাক্ত রাসায়নিক পদার্থ পুড়িয়ে ও গলিয়ে সীসা বার উৎপন্ন করতে দেখা যায়। এ কারখানায় না ছিল পরিবেশ অধিদপ্তর এর অনুমতি, না ছিল সামান্য বর্জ্য ব্যবস্থাপনা। এছাড়াও পরিবেশ, বায়ু দূষণ ও স্বাস্থ্যহানীর সকল উপাদান এখানে ভয়াবহ আকারে বিদ্যমান ছিল।
উপজেলা নির্বাহী অফিসার নাশিতা তুল ইসলাম বলেন, কারখানাটিতে পরিবেশ ও বায়ু দূষণকারী ভয়াবহ সব বিষাক্ত উপাদান বিদ্যমান ছিল, যা স্থানীয় জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ। এসব অপরাধে 'মোবাইল কোর্ট' পরিচালনা করে কারখানার মালিককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কার্যক্রম বন্ধ রাখার পাশাপাশি কারখানার সকল রাসায়নিক উপকরণ দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোহেল রানা জয়)
(চেয়ারম্যান মোঃ কাজী রায়হান) (০১৬৭৯২৩৫৫৬৮)
(ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লিটন হোসেন)
(নির্বাহী সম্পাদক মোঃআশিকুর রহমান)
(ডাইরেক্টার মোঃ সাইফুল ইসলাম শাজাহান)
(আইন উপদেষ্টা মোঃ লতিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
(আইন উপদেষ্টা শিশির কুমার পাবনা জজ কোট)
মোবাইল নাম্বার (০১৬২২-৬২৬০৯৯)
জিমেইল:sonalinewstv2023@gmail.com
www.sonalinewstv.live
অফিস ঠিকানা :ঢাকা বাংলাদেশ)