লামার সরইয়ের কুতুবদিয়া পাড়ায় শিশু নির্যাতনের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে,,,,
ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক বান্দরবান প্রতিনিধি,,,,
বান্দরবান পার্বত্য জেলাধীন লামা উপজেলার সরই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড কুতুবদিয়া পাড়ার বাসিন্দা মোঃ আবুল কালাম এর ছেলে মোঃ মেহেদী হাসান কে বেধড়ক মারধর করেন নুরানী মাদ্রাসার শিক্ষক মোঃ হেলাল।
অভিযোগ মাদ্রাসার শিক্ষক মোঃ হেলাল এর বিরুদ্ধে শিশু শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
আজ ৫ এপ্রিল ২০২৬ ইং তারিখে ভিকটিম মোঃ মেহেদী হাসান এর পিতা মোঃ আবুল কালাম জানান প্রতিদিনকার মত আজও আমার ছেলে মোঃ মেহেদী হাসান নিয়মিত নুরানী মাদ্রাসায় গিয়ে পরিস্থিতি হন এরপর। মাদ্রাসার শিক্ষক মোঃ হেলাল ভিকটিম মোঃ মেহেদী হাসান কে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে।
এ বিষয়ে অত্র এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শিশুদের নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তার শেষ নেই বলে জানিয়েছেন স্থানীয় অভিভাবক মহল গবির উদ্বেগ জানিয়েছেন।
এদিকে অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক মোঃ হেলাল উদ্দিন কে প্রশ্ন করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং তিনি আরো বলেন শিক্ষার্থী মোঃ মেহেদী হাসান কে বেধড়ক মারধর করার সময় হুজুরের হাত থেকে বেদ কেরে নেওয়ায় কুদ্ধ রাগান্বিত হয়ে রাগে বসবিত হয়ে এমন ভয়ংকর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন অভিযুক্ত মোঃ হেলাল।
এ ছাড়াও মাদ্রাসার পরিচালক জাহেদুল ইসলাম কে প্রশ্ন করা হলে তিনিও ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং তিনি বলেন ভিকটিম মোঃ মেহেদী হাসান এবং অভিযোগ কারী তার পিতা মোঃ আবুল কালাম এর বিরুদ্ধে লেখিত অভিযোগ করেছেন কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়িতে।
মাদ্রাসার পরিচালক এর বক্তব্য স্পষ্ট ঘটনা ধামাচাপা দিতে উল্টো ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন বলে প্রমাণিত হয়।
এদিকে ঘটনাস্থল অনুসন্ধান করতে গিয়ে সাংবাদিক আলী হোসেন কে দায়িত্ব পালনে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে
এ বিষয়ে কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ির তদন্তকারী অফিসার এসআই শাহরিয়ার বলেছেন শিশু নির্যাতনের বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে ভিকটিম পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোহেল রানা জয়)
(চেয়ারম্যান মোঃ কাজী রায়হান) (০১৬৭৯২৩৫৫৬৮)
(ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লিটন হোসেন)
(নির্বাহী সম্পাদক মোঃআশিকুর রহমান)
(ডাইরেক্টার মোঃ সাইফুল ইসলাম শাজাহান)
(আইন উপদেষ্টা মোঃ লতিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
(আইন উপদেষ্টা শিশির কুমার পাবনা জজ কোট)
মোবাইল নাম্বার (০১৬২২-৬২৬০৯৯)
জিমেইল:sonalinewstv2023@gmail.com
www.sonalinewstv.live
অফিস ঠিকানা :ঢাকা বাংলাদেশ)