সংসদ সচিবালয়ে ৫ সদস্যের নতুন কমিটি: চেয়ারম্যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও সদস্য প্রধানমন্ত্রী তারেক রহমান
খন্দকার নিরব, নিজস্ব প্রতিবেদক:
স্পিকারকে চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীকে সদস্য করে ৫ সদস্যের সংসদ সচিবালয় কমিশন গঠন করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, যা শনিবার প্রকাশ্যে আসে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের এমপি অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
এছাড়া কমিশনের অন্যান্য সদস্যরা হলেন—বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪-এর ৭ ধারা অনুযায়ী এই সংসদ সচিবালয় কমিশন গঠন করা হয়েছে।
সংশ্লিষ্ট মহলের মতে, সরকার ও বিরোধী শীর্ষ নেতাদের সমন্বয়ে গঠিত এই কমিশন সংসদ সচিবালয়ের কার্যক্রমে নতুন গতি ও কার্যকারিতা আনবে।