কেশবপুরে গরুর দুধে জেলি তেল সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরি, দুইজনকে ২ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা।
কেশবপুর যশোর থেকে:-
যশোরের কেশবপুরে গরুর দুধে জেলি, তেল ও সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরি করার অপরাধে দুইজনকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ভেরচি গ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে অসাধু ব্যবসায়ীদের ওই জরিমানা করেন। এ সময় ভেজাল দুধ তৈরির উপকরণ বিনষ্ট করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ভেরচি গ্রামে একটি চক্র গরুর দুধে জেলি, তেল ও সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার দুধের কারখানায় র্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় অপু ঘোষের কারখানায় অভিযান পরিচালনাকালে ভেজাল দুধ উৎপাদনের সত্যতা পায়। এ ছাড়া গোবিন্দ ঘোষের দুধের কারখানায় দুধে পানি মিশিয়ে পরিমাণ বাড়ানো হচ্ছিল। যশোর জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে গরুর দুধে জেলি, তেল ও সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরির অপরাধে অপু ঘোষকে ২ লাখ টাকা জরিমানা ও দুধে পানি মেশানোর অপরাধে গোবিন্দ ঘোষকে ৫ হাজার টাকা জরিমানা করেন। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স। এ সময় অভিযানে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরির উপকরণ জনসম্মুখে বিনষ্ট করা হয়।
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোহেল রানা জয়)
(চেয়ারম্যান মোঃ কাজী রায়হান) (০১৬৭৯২৩৫৫৬৮)
(ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লিটন হোসেন)
(নির্বাহী সম্পাদক মোঃআশিকুর রহমান)
(ডাইরেক্টার মোঃ সাইফুল ইসলাম শাজাহান)
(আইন উপদেষ্টা মোঃ লতিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
(আইন উপদেষ্টা শিশির কুমার পাবনা জজ কোট)
মোবাইল নাম্বার (০১৬২২-৬২৬০৯৯)
জিমেইল:sonalinewstv2023@gmail.com
www.sonalinewstv.live
অফিস ঠিকানা :ঢাকা বাংলাদেশ)