বান্দরবানে অপহরণ পর পুলিশি অভিযানে ভিকটিম উদ্ধার, আটক ১ এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক বান্দরবান প্রতিনিধি।
বান্দরবানে অপহরণের শিকার এক ব্যক্তিকে উদ্ধার করেছে বান্দরবান সদর থানা পুলিশ।
ভিকটিম মোহাম্মদ মহিউদ্দিন শিকদার (৪৫) নামের ওই ব্যক্তিকে পৌরসভার পাশের একটি পেট্রোল পাম্প এলাকা থেকে বাংলা সিনেমার কায়দায় জোরপূর্বক তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনার খবর পেয়ে দ্রুত অভিযান চালায় বান্দরবান সদর থানা পুলিশ।
পরে আর্মিপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আফজল হোসাইন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজ বলেছেন ভিকটিম মোঃ মহিউদ্দিন কে উদ্ধার করা হয়েছে অপহরণের বিষয় তদন্তপূর্বক যাচাই-বাছাই করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।