শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ভাই নিহত, অপরজন গুরুতর আহত

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ভাই নিহত, অপরজন গুরুতর আহত
নাজমুল হাসান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হরিনগর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই সহোদর ভাইয়ের মধ্যে একজন নিহত হয়েছেন এবং অপরজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে মেডিকেলে ভর্তি করা হয়। নিহত ও আহত দুই ভাইয়ের বাড়ি শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নে।
খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করে। তবে দুর্ঘটনার সময় পর্যন্ত ভুক্তভোগী পরিবারের কোনো সদস্যকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
এদিকে, মায়া বৃষ্টি ফাউন্ডেশনের পরিচালক রিদয় খান মুনিম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করে ছবি সংগ্রহ করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, হরিনগর এলাকার ওই সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। তাদের অভিযোগ, বিষয়টি সম্পর্কে স্থানীয় প্রশাসন ও সড়ক বিভাগকে বারবার জানানো হলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত সড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page