যশোরের ইছালী ইউনিয়ন ভূমি অফিস সরকারি নিয়ম অমান্য করে ৩,৩৫ মিনিটে বন্ধ করে দেওয়ার অভিযোগ কর্মকর্তার বিরুদ্ধে
যশোর প্রতিনিধি
মোঃরফিকুল ইসলাম সবুজ
যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়ন ভূমি অফিস সরকারি নিয়ম অমান্য করে ৩,৩৫ মিনিটের দিকে অফিস বন্ধ করার অভিযোগ উঠেছে: কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে।
অনুসন্ধান টিম সরেজমিনে গিয়ে দেখতে পান বিকাল ৩,৩৫ মিনিটে ইছালী ভূমি অফিস বন্ধ করে চলে গেছেন। ভূমি অফিসের আশপাশে লোকজনের সাথে কথা বলে জানা যায়, তারা বলেন আপনারা আশার কিছুক্ষণ আগে অফিস সহকারী অফিস বন্ধ করে চলে গেছে, এলাকার লোকজন বলেন এদের কথা কি বলব এই অফিসে যারা চাকরি করেন তারা মানুষকে মানুষ মনে করেন না, অফিসে কোনো কাজে গেলে মূল্যায়ন করেন না, অফিসে যেয়ে দাঁড়িয়ে থাকতে হয়।
এলাকার লোকজন আরো বলেন এদেরকে টাকা না দিলে কাজই করতে চাইনা, লোকজন বলেন কি কারণে দেখি করেন কাজ করতে তা আমরা বলতে পারছি না। এলাকাবাসী বলেন আপনারাই দেখুন সরকারি অফিস চলবে সরকারি নিয়ম অনুযায়ী অথচ ৩০ মিনিট আগেই অফিস বন্ধ করে চলে গেছেন, তাহলে এনারা সরকারি সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করতে পারেন, কিন্তু সরকারি নিয়ম মেনে অফিস করেন না।
ইছালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে ফোন দেওয়া হলে তিনি বলেন আমি এসিস্ট্যান্ট স্যারের অফিসে আসছি কাজের জন্য তিনি বলেন আমি অফিস থেকে আশার সময়ে অফিস সহকারীকে বলে আসছি অফিসে থাকতে কিন্তু অফিস বন্ধ করে চলে গেছেন সেই বিষয়ে কিছু জানিনা, কর্মকর্তা বলেন আমি তো তাকে অফিসে থাকতে বলে ছিলাম কেন তিনি চলে গেলেন, আমি বলতে পারছি না, তার সাথে কথা বলে আপনাদের জানাতে পারবো সে কি কারণে অফিস বন্ধ করে চলে গেছেন।
সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা মোঃ শামীম হোসাইনকে জানানোর জন্য ফোন দেওয়া হয়েছিল কিন্তু তিনি ফোন রিসিভ করেন নাই।