যশোর সদর উপজেলার কামারগন্যা সর: প্রাথ: বিদ্যালয় সরকারি নিয়ম অমান্য করে ৩,৫০ মিনিটে বন্ধ করার অভিযোগ
যশোর প্রতিনিধি
মোঃ রফিকুল ইসলাম সবুজ
যশোর সদর উপজেলার কামারগন্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি নিয়ম অমান্য করে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি দিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠেছে।
কামারগন্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এলাকা থেকে নাম প্রকাশে অনিচ্ছুক ফোন দিয়ে বলেন আমাদের এলাকার প্রাথমিক বিদ্যালয় ৩,৪৫ মিনিটের দিকে ছুটি দিয়ে সকল শিক্ষক চলে গেছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ৪টার আগেই স্কুল বন্ধ করে চলে গেছেন, সাংবাদিকরা ৩,৫০ মিনিটের দিকে স্কুলে যেয়ে কোন শিক্ষককে পাওয়া যায়নি।
কামারগন্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ খাদিজার সাথে ফোনে কথা বলা হয়, তিনি বলেন আমি স্কুল থেকে ঔষধ কিনার জন্য শহরে চলে আসছিলাম। তিনি বলেন আমি সবাইকে থাকতে বলেছিলাম শিক্ষকরা ছিলেন কি না, সেই বিষয়ে আমার জানা নেই। বিষয়টি আপনার কাছ থেকে জানতে পারলাম, প্রধান শিক্ষক বলেন আমি তাদের সাথে কথা বলে দেখছি তারা ৪টার আগে স্কুল বন্ধ করে চলে গেছেন কি কারণে সেই বিষয়ে আমার জানা নেই।
এর পরে প্রধান শিক্ষক সাংবাদিকদের বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছেন তিনি বলেন ২০ মিনিট -৩০ মিনিট আগে স্কুল বন্ধ করে চলে গেলে কি হয়, আর বন্ধ করে চলে গেলেই বা আপনাদের কি, আপনাদের কে, আমার স্কুলে পাঠিয়েছেন তার নাম বলুন আপনাদের আর কোন কাজ নেই যে স্কুলের খোঁজখবর নিতে হবে। এগুলো বাদ দিন আমরা না হয়, ভুল করে বন্ধ করে চলে গেছি তার জন্য আপনাদের নিউজ করতে হবে।
সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাহিদুল ইসলাম বলেন সরকারি নিয়ম অনুযায়ী বিকাল ৪টায় শিক্ষার্থীদের ছুটি হবে এবং ৪,১৫ মিনিটে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে হবে,এর আগে কোন শিক্ষাপ্রতিষ্ঠান যদি বন্ধ করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যাবস্থা গ্রহন করা হবে।