বিদায় নয়, এটি নতুন পথের শুরু” — সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

“বিদায় নয়, এটি নতুন পথের শুরু” — সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মোঃ সেলিম রেজা, সিনিয়র স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের বেলকুচিতে “বিদায় নয়, এটি নতুন পথের শুরু” প্রতিপাদ্যে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল ২০২৬) সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৬ সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী-এনায়েতপুর) আসনের সংসদ সদস্য জনাব আমিরুল ইসলাম খান আলিম। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা বলেন, পরীক্ষার হলে প্রশ্ন ভালোভাবে বুঝে উত্তর দিতে হবে, আগে যে প্রশ্নগুলো সহজ ও কমন পড়বে সেগুলো লিখতে হবে এবং নাম, রোল ও রেজিস্ট্রেশন নম্বর একাধিকবার যাচাই করতে হবে। এছাড়া ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page