জয়পুরহাটে গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
মোঃ মাসুম রেজা
জয়পুরহাট প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে ১১ দলীয় জোটের উদ্যোগে এক বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ এপ্রিল ২০২৬) বিকাল ৩টায় জয়পুরহাটের ডক্টর শহীদ আবুল কাশেম ময়দানে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ। বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। তারা সরকারের প্রতি আহ্বান জানান, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে।