বেলাবে ৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বেলাবে ৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহিনুর আক্তার
নরসিংদী প্রতিনিধি।

নরসিংদীর বেলাব উপজেলায় অভিযান চালিয়ে ৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে বেলাব থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পোড়াদিয়া বাজারের মোশারফ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মো. নজরুল ইসলামের দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—পোড়াদিয়া বাজার পাড়ার মো. আরমান হৃদয় (২৬), কাউয়ারটেকি এলাকার মো. রবিন (২৬) এবং মনোহরদী উপজেলার মাধুশাল এলাকার মো. জাহাঙ্গীর আলম (২৮)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে মোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ হাজার টাকা।
এ ঘটনায় বেলাব থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
বেলাব থানার অফিসার ইনচার্জ জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page