আলমাহমুদ হোসেন, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে আমেনা খাতুন (১৬) নামে এক কিশোরীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের দাবি, তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী সৌরভ ইসলাম খাঁনকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১২ এপ্রিল) রাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ভিকমপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সোমবার (১৩ এপ্রিল) সকালে পুলিশ ঘটনাস্থল থেকে আমেনা খাতুনের লাশ উদ্ধার করে।
পরে লাশটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই আমেনার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত তার স্বামী। এরই ধারাবাহিকতায় তাকে হত্যা করা হয়েছে বলে তারা দাবি করেন।
এদিকে, পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে স্বামী সৌরভ ইসলাম খাঁনকে আটক করেছে। প্রাথমিকভাবে বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানায় পুলিশ।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোহেল রানা জয়)
(চেয়ারম্যান মোঃ কাজী রায়হান) (০১৬৭৯২৩৫৫৬৮)
(ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লিটন হোসেন)
(নির্বাহী সম্পাদক মোঃআশিকুর রহমান)
(ডাইরেক্টার মোঃ সাইফুল ইসলাম শাজাহান)
(আইন উপদেষ্টা মোঃ লতিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
(আইন উপদেষ্টা শিশির কুমার পাবনা জজ কোট)
মোবাইল নাম্বার (০১৬২২-৬২৬০৯৯)
জিমেইল:sonalinewstv2023@gmail.com
www.sonalinewstv.live
অফিস ঠিকানা :ঢাকা বাংলাদেশ)