লালমোহনে মাদক ইভটিজিং বাল্যবিবাহ জুয়া সাইবার ক্রাইম প্রতিরোধে লক্ষ্যে সুধী সমাবেশ অনুষ্ঠিত
নিজাম লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহন উপজেলা মাদক ইভটিজিং বাল্যবিবাহ জুয়া সাইবার ক্রাইম মোবাইল ফোনে অপব্যবহারসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে লক্ষ্যে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে লালমোহন থানার পুলিশের আয়োজনেএ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার শহীদুল্লাহ কাউসার। লালমোহন থানার ওসি মোঃ অলিউল ইসলামের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক। অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ। উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপি’র সভাপতি জাফর ইকবাল সাধারণ সম্পাদক বাবুল পঞ্চায়েত সহ আরো অনেকে উপস্থিত ছিলেন