অনুষ্ঠানের নামে অশ্লীল নৃত্য। মনিরামপুরের ৩ শিক্ষা প্রতিষ্ঠানকে শো কোজ।
আবু জাহেদ ইমন
মনিরামপুর থেকে
স্বাধীনতা দিবস ও বিদায় অনুষ্ঠানের নামে অনুষ্ঠিত অশ্লীল নৃত্যকান্ডে ফেঁসে যাচ্ছে ৩ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। বিষয়টি নিয়ে স্যোশাল মিডিয়া, মাল্টিমিডিয়া ও প্রিন্ট মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যম নিন্দার ঝড় ওঠে। বিষয়টি উপজেলা নিবার্হী কর্মকর্তার নজরে আসলে ইউএনও ৩ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে শোকজ করেন।
শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়,মধুপুর-বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় ও বালিয়াডাংগা খানপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ হাতে পেয়েছে বলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে জানাগেছে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা ঘটনা ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে। দেনদরবার করছে রাজনৈতিক অঙ্গনের নেতা ও উপজেলা পরিষদে।
সচেতন মহল প্রধান শিক্ষকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। সচেতন মহলের ভাষায় এবার এই ৩ প্রধান শিক্ষক আইনের ফাঁকফোকরে বাঁচলে আগামীতে এই প্রবণতা আরো বেড়ে যাবে।
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোহেল রানা জয়)
(চেয়ারম্যান মোঃ কাজী রায়হান) (০১৬৭৯২৩৫৫৬৮)
(ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লিটন হোসেন)
(নির্বাহী সম্পাদক মোঃআশিকুর রহমান)
(ডাইরেক্টার মোঃ সাইফুল ইসলাম শাজাহান)
(আইন উপদেষ্টা মোঃ লতিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
(আইন উপদেষ্টা শিশির কুমার পাবনা জজ কোট)
মোবাইল নাম্বার (০১৬২২-৬২৬০৯৯)
জিমেইল:sonalinewstv2023@gmail.com
www.sonalinewstv.live
অফিস ঠিকানা :ঢাকা বাংলাদেশ)