৫০ জন শিক্ষার্থীর এডমিট কার্ডে ভুল বিদ্যালয়ে তালা প্রধান শিক্ষক পলাতক।
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবস্থিত বখতিয়ারপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার এডমিট কার্ডে ব্যাপক ভুলের ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে। বিদ্যালয়ের ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬ জনের এডমিট কার্ডে বিভিন্ন ধরনের ভুল ধরা পড়েছে। এর ফলে অন্তত ৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছেন না বলে অভিযোগ উঠেছে।
সাখাওয়াত হাসান বিজয়
বার্তা সম্পাদক
স্থানীয় সূত্রে জানা যায়, এডমিট কার্ডে নাম, রোল নম্বরসহ গুরুত্বপূর্ণ তথ্যে ভুল থাকায় শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং বিদ্যালয় প্রাঙ্গণে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
এ ঘটনার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেরানিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা এক পর্যায়ে কয়েকজন শিক্ষককে বিদ্যালয়ের ভেতরে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেন বলে জানা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলে দ্রুত এডমিট কার্ডের ভুল সংশোধনের আশ্বাস দেন। তার আশ্বাসে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
এদিকে, অভিভাবকরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোহেল রানা জয়)
(চেয়ারম্যান মোঃ কাজী রায়হান) (০১৬৭৯২৩৫৫৬৮)
(ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লিটন হোসেন)
(নির্বাহী সম্পাদক মোঃআশিকুর রহমান)
(ডাইরেক্টার মোঃ সাইফুল ইসলাম শাজাহান)
(আইন উপদেষ্টা মোঃ লতিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
(আইন উপদেষ্টা শিশির কুমার পাবনা জজ কোট)
মোবাইল নাম্বার (০১৬২২-৬২৬০৯৯)
জিমেইল:sonalinewstv2023@gmail.com
www.sonalinewstv.live
অফিস ঠিকানা :ঢাকা বাংলাদেশ)