বান্দরবানের লামায় ৮ কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা (শুরু)
ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক বান্দরবান প্রতিনিধি,,,,,
পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে শুরু হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে উপজেলার ৮টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়াকড়ি ব্যবস্থা।
পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে লামা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধীন দুইটি কেন্দ্র পরিদর্শন করেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন এবং লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান কামাল। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রের ট্যাগ অফিসার সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেদ এবং কেন্দ্র সচিব, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মৌলভী আবু তৈয়ব।
জানা যায়, লামা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা কেন্দ্রে মোট ১৯২ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
এছাড়া লামা উপজেলার ৮টি কেন্দ্রের মধ্যে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, লামা সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে সাধারণ ও ভোকেশনাল শাখায় মোট ১৭০৯ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলেও প্রথম দিনের পরীক্ষায় ২২ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোহেল রানা জয়)
(চেয়ারম্যান মোঃ কাজী রায়হান) (০১৬৭৯২৩৫৫৬৮)
(ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লিটন হোসেন)
(নির্বাহী সম্পাদক মোঃআশিকুর রহমান)
(ডাইরেক্টার মোঃ সাইফুল ইসলাম শাজাহান)
(আইন উপদেষ্টা মোঃ লতিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
(আইন উপদেষ্টা শিশির কুমার পাবনা জজ কোট)
মোবাইল নাম্বার (০১৬২২-৬২৬০৯৯)
জিমেইল:sonalinewstv2023@gmail.com
www.sonalinewstv.live
অফিস ঠিকানা :ঢাকা বাংলাদেশ)