ধামইরহাটে কারিগরি প্রশিক্ষন সমাপনী ও সনদ বিতরন
মোঃআমজাদ হোসেন,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ধামইরহাটে
কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান হয়েছে। মটস্, কারিতাস বাংলাদেশ এর সহযোগিতায় এবং ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এরিয়া প্রোগ্রামের আয়োজনে ২২ জনকে সেলাই প্রশিক্ষণ ও ২০ জনকে হাউজ ওয়ারিং প্রশিক্ষণ প্রদান করা হয়। কারিতাস ধামইরহাট কার্যালয়ে একমাস ব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষক শ্রাবণ মজুমদার। ২৩ এপ্রিল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কারিতাস কার্যালয়ে প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি ম্যানেজার ম্যানুয়াল হাঁসদা। এ সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষক শ্রাবণ মজুমদার, অধ্যক্ষ শরিফ উদ্দিন আহমেদ, ন্যাশনাল কো-অর্ডিনেটর এস এম জিল্লুর রহমান, সাংবাদিক নুরুল ইসলাম, সাংবাদিক আমজাদ হোসেন, সাংবাদিক শহীদুল ইসলাম, সাংবাদিক মাহফুজ হোসেন প্রমূখ।
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোহেল রানা জয়)
(চেয়ারম্যান মোঃ কাজী রায়হান) (০১৬৭৯২৩৫৫৬৮)
(ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লিটন হোসেন)
(নির্বাহী সম্পাদক মোঃআশিকুর রহমান)
(ডাইরেক্টার মোঃ সাইফুল ইসলাম শাজাহান)
(আইন উপদেষ্টা মোঃ লতিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
(আইন উপদেষ্টা শিশির কুমার পাবনা জজ কোট)
মোবাইল নাম্বার (০১৬২২-৬২৬০৯৯)
জিমেইল:sonalinewstv2023@gmail.com
www.sonalinewstv.live
অফিস ঠিকানা :ঢাকা বাংলাদেশ)