বরগুনায় ডিবি বিশেষ অভিযানে ২ কেজি গাঁজা সহ ১
মোঃ সোহেল রানা ( বরগুনা )
আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মানে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলদার মুক্ত, এবং কিশোর গ্যাং মুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ কুদরত ই খুদা, পিপিএম-সেবা মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।
এরই ধারাবাহিকতায় ২২/০৪/২০২৬খ্রিঃ বরগুনা জেলার আমতলী থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা এসআই (নিরস্ত্র) জাহিদ হোসেন মিয়া সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় বরগুনা জেলার আমতলী থানাধীন ০২নং কুকুয়া ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের কালীপুড়া সাকিন হতে ধৃত আসামী ০১। মোঃ সুজন গাজী (৩০), পিতা- মোঃ শাহআলম গাজী, সাং- কালীপুড়া ০৬নং ওয়ার্ড, ০২নং কুকুয়া ইউপি, থানা- আমতলী, জেলা- বরগুনা'কে ১.৫ (এক দশমিক পাঁচ) কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার করা হয়।যার অবৈধ বাজার মূল্য ১,২০,০০০/- টাকা।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোহেল রানা জয়)
(চেয়ারম্যান মোঃ কাজী রায়হান) (০১৬৭৯২৩৫৫৬৮)
(ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লিটন হোসেন)
(নির্বাহী সম্পাদক মোঃআশিকুর রহমান)
(ডাইরেক্টার মোঃ সাইফুল ইসলাম শাজাহান)
(আইন উপদেষ্টা মোঃ লতিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
(আইন উপদেষ্টা শিশির কুমার পাবনা জজ কোট)
মোবাইল নাম্বার (০১৬২২-৬২৬০৯৯)
জিমেইল:sonalinewstv2023@gmail.com
www.sonalinewstv.live
অফিস ঠিকানা :ঢাকা বাংলাদেশ)