বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত
জাকির হোসেন, বানারীপাড়া: বরিশালের বানারীপাড়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফর আজিজ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা জনস্বাস্থ্যের উন্নয়নে সঠিক পুষ্টির গুরুত্ব এবং এ বিষয়ে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সভায় জানানো হয়, সুস্থ জাতি গঠনে সুষম খাবারের কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে স্থানীয় বক্তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান চিকিৎসা সেবার আমূল পরিবর্তনের প্রশংসা করেন। তারা উল্লেখ করেন যে, ডাঃ লুৎফর আজিজ যোগদানের পর থেকে হাসপাতালে নিয়মিত সিজারিয়ান অপারেশন শুরু হয়েছে, যা আগে সাধারণ মানুষের জন্য দুষ্কর ছিল। এছাড়া হাসপাতালের পরিচ্ছন্নতা এবং কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত হওয়ায় সেবার মান কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। উপজেলা ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা জাকির হোসেনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ডেন্টাল সার্জন ডাঃ আজিজুন্নেছা রুবা,ডাঃ মাফুজা রহমান।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন।
পৌর প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস শেখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এমটিইপিআই রিয়াজ মুন্সি ও নার্সিং কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বর্তমানে হাসপাতালের উন্নত ও আধুনিক চিকিৎসা সেবা এবং দায়িত্বরত চিকিৎসকদের আন্তরিকতায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে সন্তোষ ও স্বস্তি বিরাজ করছে।
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোহেল রানা জয়)
(চেয়ারম্যান মোঃ কাজী রায়হান) (০১৬৭৯২৩৫৫৬৮)
(ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লিটন হোসেন)
(নির্বাহী সম্পাদক মোঃআশিকুর রহমান)
(ডাইরেক্টার মোঃ সাইফুল ইসলাম শাজাহান)
(আইন উপদেষ্টা মোঃ লতিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
(আইন উপদেষ্টা শিশির কুমার পাবনা জজ কোট)
মোবাইল নাম্বার (০১৬২২-৬২৬০৯৯)
জিমেইল:sonalinewstv2023@gmail.com
www.sonalinewstv.live
অফিস ঠিকানা :ঢাকা বাংলাদেশ)