বরগুনায় ডিবি বিশেষ অভিযানে ২ কেজি গাঁজা সহ ১ 

বরগুনায় ডিবি বিশেষ অভিযানে ২ কেজি গাঁজা সহ ১
মোঃ সোহেল রানা ( বরগুনা )
‎আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মানে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলদার মুক্ত, এবং কিশোর গ্যাং মুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ কুদরত ই খুদা, পিপিএম-সেবা মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।

‎এরই ধারাবাহিকতায় ২২/০৪/২০২৬খ্রিঃ বরগুনা জেলার আমতলী থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা এসআই (নিরস্ত্র) জাহিদ হোসেন মিয়া সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় বরগুনা জেলার আমতলী থানাধীন ০২নং কুকুয়া ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের কালীপুড়া সাকিন হতে ধৃত আসামী ০১। মোঃ সুজন গাজী (৩০), পিতা- মোঃ শাহআলম গাজী, সাং- কালীপুড়া ০৬নং ওয়ার্ড, ০২নং কুকুয়া ইউপি, থানা- আমতলী, জেলা- বরগুনা’কে ১.৫ (এক দশমিক পাঁচ) কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার করা হয়।যার অবৈধ বাজার মূল্য  ১,২০,০০০/- টাকা।
‎গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page