মধুখালীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায়ের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) রাত ৮টায় মধুখালী থানার
অফিসার ইনচার্জ এর কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অফিসার ইনচার্জ সুকদেব রায় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকদের সহযোগিতা পেলে মধুখালী উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করা সম্ভব। তিনি আরও বলেন, “সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক—জনস্বার্থে একসাথে কাজ করলেই ভালো ফলাফল আসবে।”
এ সময় উপস্থিত ছিলেন মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মৃধা মন্নু, সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশ, সিনিয়র সহ-সভাপতি মতিয়ার রহমান মিয়া, সহ-সভাপতি রমজান আলী বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মুবিন ও সালেহীন সোয়াদ সাম্মী, অর্থ সম্পাদক আবির হোসেন আবু, প্রচার সম্পাদক রাজিব হোসেন, দপ্তর সম্পাদক মানিক শিকদার, সাংবাদিক সাগর চক্রবর্তী, ইদ্রিস আলী, নাজমুল হোসেন, মকিবুল মিয়াসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
সভায় সাংবাদিক ও পুলিশের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।