পাঁচবিবিতে ডাক্তারি পরীক্ষা ছাড়াই গরু জবাই: কসাই দেলোয়ারকে ১০ হাজার টাকা জরিমানা

116

পাঁচবিবিতে ডাক্তারি পরীক্ষা ছাড়াই গরু জবাই: কসাই দেলোয়ারকে ১০ হাজার টাকা জরিমানা
মোঃ মাসুম রেজা
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ডাক্তারি পরীক্ষা ছাড়াই গরু জবাই করে মাংস বিক্রির দায়ে দেলোয়ার নামে এক কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিস আলীর নেতৃত্বে কয়েকজন সাংবাদিক পাঁচবিবি বাজারের অনুমোদিত গরু জবাই স্থানে পরিদর্শনে যান। এ সময় সেখানে একটি গর্ভবতী গাভী জবাই করার ঘটনা ধরা পড়ে। জবাইকৃত গাভীর বাচ্চাটিকে রাস্তার পাশে ফেলে রেখে বাজারে মাংস বিক্রির জন্য নেওয়া হচ্ছিল বলে জানা যায়।
পরে বাজারের মাংস ব্যবসায়ীদের কাছে গরু জবাইয়ের অনুমতি ও ডাক্তারি পরীক্ষার সনদপত্র চাইলে কেউ বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। দেলোয়ার নামে এক কসাই ২০২৪ সালের একটি পুরোনো অনুমতিপত্র প্রদর্শন করলেও প্রতিটি গরু জবাইয়ের আগে পৃথক পশু চিকিৎসকের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট থাকা বাধ্যতামূলক।
বিষয়টি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী এবং পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদকে জানানো হলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গরুর ডাক্তারি পরীক্ষা ছাড়াই জবাই করার অপরাধে কসাই দেলোয়ারকে নগদ ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।ভবিষ্যতে এমন কাজ না করার জন্য সবাইকে সতর্ক করা হয়

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page