চাটমোহরে ‘চেতনায় হান্ডিয়াল’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, চাটমোহর পাবনা
পাবনার চাটমোহরে সামাজিক সংগঠন ‘চেতনায় হান্ডিয়াল’-এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চাটমোহর উপজেলার ‘স্বাদ রেস্টুরেন্টে’ অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে চাটমোহর পৌরসভা ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত হান্ডিয়াল ইউনিয়নের সর্বস্তরের মানুষ অংশ নেন। ইফতারের পূর্ব মুহূর্তে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা পবিত্র রমজানের প্রকৃত শিক্ষা—সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, এ ধরনের আয়োজন নিজেদের মধ্যে ঐক্য ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা পালন করবে।
আলোচনা শেষে দেশ, জাতি এবং বিশেষ করে হান্ডিয়াল এলাকাবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন উপস্থিত ওলামায়ে কেরাম। মোনাজাতের পর উপস্থিত সকলে একসাথে ইফতারে অংশ নেন।