যুবদলের সাধারণ সম্পাদকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ

যুবদলের সাধারণ সম্পাদকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ

নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাসেমকে জড়িয়ে সম্প্রতি যে সংবাদটি বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়েছে, তা ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার একটি অপচেষ্টা।

একটি মহল পরিকল্পিতভাবে তার সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করার লক্ষ্যে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। বাস্তবে উক্ত ঘটনার সঙ্গে মোহাম্মদ আবুল কাসেমের কোনো সংশ্লিষ্টতা নেই।

মোহাম্মদ আবুল কাসেম দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তার এই গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তাকে ক্ষুণ্ণ করতেই একটি স্বার্থান্বেষী গোষ্ঠী এ ধরনের কুৎসা রটাচ্ছে বলে আমি মনে করি।

অতএব, সংশ্লিষ্ট সংবাদমাধ্যমসহ সকলকে অনুরোধ করা যাচ্ছে, এ ধরনের ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য। একই সঙ্গে এই অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page