শার্শা সীমান্তে জাল নোট সহ যুবক আটক

শার্শা সীমান্তে জাল নোট সহ যুবক আটক

বেনাপোল প্রতিনিধি।। যশোরের শার্শা সীমান্ত এলাকাকা থেকে প্রায় অর্ধ লক্ষ টাকার জাল নোটসহ হাসানুজ্জামান (৩০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র সদস্যরা ।

সোমবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ২১ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান।

এর আগে রোববার রাতে উপজেলার কায়বা সীমান্তের রুদ্রপুর গ্রাম থেকে এ জালনোট সহ তাকে আটক করা হয়।

আটক হাসানুজ্জামান উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের জানিক গাজীর ছোট ছেলে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় রোববার রাতে ২১ বিজিবি এর অধীনস্থ কায়বা বিওপি দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একটি চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহভাজন ওই হাসানুজ্জামানকে আটক করা হয়। পরে তার কাছে তল্লাশি চালিয়ে ৫০০ টাকার ৮৬টি জাল নোট উদ্ধার করা হয়, যার মোট মূল্য ৪৩ হাজার টাকা।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, দেশের সীমান্ত এলাকায় জাল নোট, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। এ ধরনের অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে ও আটক ব্যক্তিকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রেরকঃ শহিদুল ইসলাম
বেনাপোল প্রতিনিধি
০১৭১১৫৮০৫২১

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page