পাঁচবিবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মহিলাদের নিয়ে পামডুর আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ।।

পাঁচবিবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মহিলাদের নিয়ে পামডুর আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ।।

মোঃ আজাদ আলী, পাঁচবিবি, জয়পুরহাটঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মহিলাদের নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে স্হানীয় বেসরকারি সেবা সংস্হা পামডু । অনুষ্ঠানে সমাজে নিজ নিজ ক্ষেত্রে কাজের বিশেষ সাফল্যের স্বীকৃতি স্বরুপ ৫ জন নারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয় ।

” আজকের পদক্ষেপ , আগামীর ন্যায়বিচার , সুরক্ষিত হোক নারীও ও কণ্যার অধিকার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ মার্চ দুপুরে পাঁচবিবি উপজেলা পরিষদের মিলনয়াতনে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকট্রলাল সিস্টেম ও পিপলস ইউনিয়ন অব দি মার্জিনালাইজ ডেভলপমেন্ট অর্গানাইজেশন ( পামডু ) এর আয়োজনে অনুষ্ঠিত এসভায় সভাপতিত্ব করেন পামডুর প্রধান নির্বাহী কর্মকর্তা হৈমন্তী সরকার । প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ । বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হাফিজ মোঃ রায়হান , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল রহমান ও ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো- অর্ডিনেটর আরিফুল ইসলাম।
শেষে ক্রীড়া , তৃনমুল রাজনীতি , নারী সংগঠক ও সমাজসেবা ক্ষেত্রে সাফল্য অর্জন করায় নিলুফা ইয়াসমিন , জয়ীতা মালো, সাবিনা মালো, ভারতী রানী ও ভগবতী টপ্যকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি ।

০১৭১৫৪১২২২৭
০৯/৩/২৬

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page