সেচ্ছাসেবী সংগঠন যুবদূতের উদ্যোগে রোজাদার পথচারীদের মাঝে ইফতার বিতরণ

মনিরামপুর প্রতিনিধি
যশোরের মণিরামপুরে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন যুবদূতের উদ্যোগে রোজাদার পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
বুধবার মণিরামপুর পৌরসভার সামনে পবিত্র রমজান মাসে অসহায় ও পথচারী রোজাদারদের হাতে ইফতারী তুলে দেন।
যুবদূতের প্রতিষ্ঠাতা কাজী শরিফ মাহমুদের নেতৃত্বে পুরো কার্যক্রম পরিচালিত হয়। তিনি বলেন, পবিত্র রমজান মাস মানুষের মাঝে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ সময়। সেই ভাবনা থেকেই যুবদূত সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। ইফতার বিতরণ তার অংশ।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page