শহীদ মুক্তিযুদ্ধের নজিব উদ্দিন খান ফাউন্ডেশন কর্তৃক শিক্ষা-চিকিৎসা সহায়তা ও সেলাইমেশিন বিতরণ

শহীদ মুক্তিযুদ্ধের নজিব উদ্দিন খান ফাউন্ডেশন কর্তৃক শিক্ষা-চিকিৎসা সহায়তা ও সেলাইমেশিন বিতরণ

শাহিনুর আক্তার
নরসিংদী প্রতিনিধি।

বৈষম্য রুখবো,প্রথা ও সংস্কার ভাঙ্গবো, সমতার পৃথিবী গড়বো এ প্রতিপাদ্যকে ধারন করে নরসিংদীর বেলাবোতে বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার ব্যবস্থাপনায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা শহীদ নজিব উদ্দিন খাঁন ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দারিদ্রদের মাঝে শিক্ষা-চিকিৎসা সহায়তা ও সেলাই মেশিণ বিতরন করা হয়েছে। ১৪ মার্চ শনিবার উপজেলার বারৈচা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত আলোচনা সভা ও শিক্ষা-সহায়তা প্রদান করা হয়। মহিলা পরিষদ বেলাব উপজেলা সাংগঠনিক জেলা শাখার সভাপতি রাবেয়া খাতুন শান্তির সভাপতিত্বে এবং সংগঠনেন সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলার নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক মাষ্টার,নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রশিদুল ইসলাম লাল,সংগঠনের সাধারন সম্পাদক নাজরীন হক হেনা,সহ সাধারন সম্পাদক আসপিয়া আক্তার হেনা সহ স্থানীয় ব্যক্তিবর্গ।এ সময় ১৩ লক্ষ ৫০ হাজার টাকার মাঝে। ৩৫০ জন দারিদ্র নারী পুরুষের মাঝে শিক্ষা- চিকিৎসা সহায়তা, ঘর মেরামত সহ ১০০টি সেলাইমেশিন বিতরণ করেন।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page