বেলাব থানা পুলিশের অভিযানে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

বেলাব থানা পুলিশের অভিযানে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

শাহিনুর আক্তার
নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর বেলাব থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে মাদক সেবনের অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

সোমবার (১৬ মার্চ ২০২৬) বেলাব থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ০৯(১)(গ) ধারায় প্রত্যেককে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—
১. মোঃ আবুল বাশার (৪৫), পিতা: মৃত সুরুজ, সাং: বটিবন্দ, পোঃ নারায়নপুর, থানা: বেলাব, জেলা: নরসিংদী।
২. মোঃ সাইফুল ইসলাম (৪২), পিতা: মৃত বজলু মিয়া, সাং: বটিবন্দ, পোঃ নারায়নপুর, থানা: বেলাব, জেলা: নরসিংদী।
৩. মোঃ কবির হোসেন (৪০), পিতা: মৃত পন্ডিত মিয়া, সাং: বটিবন্দ, পোঃ নারায়নপুর, থানা: বেলাব, জেলা: নরসিংদী।

গ্রেফতারকৃত আসামিদের আদালতের আদেশ অনুযায়ী জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে বেলাব থানা পুলিশ সূত্রে জানা গেছে।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page