লালমোহন গজারিয়া পশ্চিম চর উমেদ স্থানীয় ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে চলছে জল্পনা কল্পনা
নিজাম লালমোহন (ভোলা) প্রতিনিধি
আসন্ন ভোলার লালমোহন উপজেলা গজারিয়া পশ্চিম চর
উমেদ ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনীতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিশেষ করে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে চলছে নানান জল্পনা কল্পনা । স্থানীয় রাজনীতিক সূত্রে জানা যায় বিএনপি’র শীর্ষ ৫ রাজনীতিক নেতার নাম সবচেয়ে বেশি আলোচনা রয়েছে তারা হলেন প্রবীণ রাজনীতিবিদ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোস্তফা মাতাব্বর ইউনিয়ন যুবদলের সাবেক সফল নেতা ফজলু মাতাব্বর বিএনপির সাধারণ সম্পাদক মনির বকশী ছাত্রদলের সাবেক আহবায়ক কবির পঞ্চায়েত ইউনিয়ন বিএনপি’র সভাপতি প্রভাষক নুরুদ্দিন দলীয় নেতাদের মতে প্রত্যেক নেতায় দীর্ঘদিন ধরে এলাকায় রাজনীতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন ।ফলে তৃণমূল তাদের আলাদা ভূমিকা রয়েছে। এদিকে নির্বাচনকে ঘিরে গজারিয়া পশ্চিম চর উমেদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জমে উঠেছে রাজনীতিক আলোচনা। সব মিলিয়ে আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিম চর উমেদ ইউনিয়নে রাজনৈতিক উত্তপ্ত ধীরে ধীরে বাড়ছে।