ঈদুল ফিতর উপলক্ষে মোঃ আরিফুল ইসলাম এর শুভেচ্ছা

ঈদুল ফিতর উপলক্ষে মোঃ আরিফুল ইসলাম এর শুভেচ্ছা

মোঃ আরিফুল ইসলাম,
পাবনা জেলা প্রতিনিধি।

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা বয়ে আনে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মধ্যে সহমর্মিতা, ভালোবাসা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি। আসুন, আমরা সবাই ভেদাভেদ ভুলে একে অপরের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিই।

দেশবাসীর সার্বিক মঙ্গল, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও কল্যাণ।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page