পাঁচবিবিতে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল হতে দুস্হদের মাঝে মানবিক সহয়তা প্রদান করেন সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ ।।

পাঁচবিবিতে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল হতে দুস্হদের মাঝে মানবিক সহয়তা প্রদান করেন সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ ।।

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট ।
জয়পুরহাটের পাঁচবিবিতে পবিত্র ঈদূল ফিতর উপলক্ষে দরিদ্র, দুস্হ ও অসহায় নারী পুরুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিল হতে প্রাপ্ত মানবিক সহয়তা বিতরণ করা হয়েছে ।

১৮ মার্চ বেলা সাড়ে ১১টায় পাঁচবিবি ডিগ্রি কলেজের হল রুমে প্রধান মন্ত্রীর পক্ষে মাননীয় জাতীয় সংসদ সদস্য জয়পুরহাট -১ মোঃ ফজলুর রহমান সাঈদ, প্রধান অতিথি হিসাবে এ সহয়তা বিতরণ করেন । উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুবক্কর সিদ্দিক জানান , পৌরসভা ও ৮ ইউনিয়নের ২ শ জন নারী পুরুষের প্রতি জনের হাতে সহয়তা হিসেবে ২ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয় । এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুর রহমান ।
পরে মাননীয় সংসদ সদস্যকে ডিগ্রি কলেজের শিক্ষকগণ ফুলের তোরা দিয়ে বরণ করেন । তিনি কলেজ কার্যালয়ে শিক্ষক ও কর্মচারীদের সাথে কলেজের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুরের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন ।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page