২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস/২০২৬ খ্রিঃ প্যারেড প্রদর্শনী/মুক্তিযোদ্ধাগণদের সংবর্ধনা অনুষ্ঠান
মোঃ আরিফুল ইসলাম,
পাবনা জেলা প্রতিনিধি।
পাবনা জেলা স্টেডিয়ামে সকাল ০৮.৩০ ঘটিকায় জনাব, ড. শাহেদ মোস্তফা, জেলা প্রশাসক, পাবনা ও জনাব, মোঃ আনোয়ার জাহিদ, পুলিশ সুপার, পাবনা।
জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন পূর্বক সম্মান প্রদর্শন করেন এবং কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
প্যারেড প্রদর্শনীতে জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা আনসার ও ভিডিপি, কারারক্ষী, বিএনসিসি, রোভার স্কাউট দল, সরকারি শিশু পরিবারসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী অংশগ্রহণ করেন।
অতিথিগণ প্যারেড প্রদর্শনী শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। পরবর্তী ১১:০০ ঘটিকা পাবনা শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধাগণদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন এবং মুক্তিযোদ্ধাগণদের উদ্দেশ্য মূল্যবান বক্তব্য রাখেন মোঃ আনোয়ার জাহিদ, পুলিশ সুপার, পাবনা।
এ সময় উপস্থিত ছিলেন, পুনাক সভানেত্রী, বীর মুক্তিযোদ্ধাগণদের, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ জেলা পুলিশের বিভিন্ন পদবীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।