আজ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬”
জাহাঙ্গীর আলম
বিশেষ প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া
উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মাহমুদ স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে জেলা প্রশাসক জনাব শারমিন আক্তার জাহান এবং পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ কুচকাওয়াজে সালাম ও অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন। জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী এবং আনসারসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশগ্রহণ করে। পরবর্তীতে সকল অংশগ্রহণকারীকে শুভেচ্ছা স্মারক এবং কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণকারী বিজয়ী প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।