যশোর-নড়াইল মহাসড়কের ফতেপুর এলাকায় চলন্ত বাসে আগুন
যশোর প্রতিনিধি :
মো:রফিকুল ইসলাম(সবুজ)
যশোর-নড়াইল মহাসড়কের ফতেপুর এলাকায় চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
যশোর থেকে ঢাকা অভিমুখে ছেড়ে যাওয়া একটি পরিবহন ফতেপুর এলাকায় পৌঁছালে হঠাৎ করে গাড়িতে আগুন ধরে যায়। মুহূর্তের ব্যবধানে পুরো বাসটি পুড়ে ছাই হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি চলন্ত অবস্থায় ছিল। হঠাৎ ইঞ্জিনের দিক থেকে ঘন ধোঁয়া বের হতে শুরু করে এবং চোখের পলকে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। এ সময় বাসের ভিতরে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা হুড়োহুড়ি করে দ্রুত নামার চেষ্টা করেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার স্টেশনের একটি ইউনিট। তাদের কঠোর প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। সৌভাগ্যবশত কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঈদের মৌসুমে বাড়তি আয়ের আশায় কোনো বিরতি ছাড়াই দিন-রাত একটানা গাড়ি চালানোর কারণে ইঞ্জিনের ওপর অতিরিক্ত চাপের কারণে ওভারহিটিং’ থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে করা হচ্ছে।