চকরিয়ার ছিটমহল খ্যাত ইউনিয়ন বমু বিলছড়িতে মাতামুহুরি ফিলিং স্টেশনে তেল মজুদের অভিযোগ।

চকরিয়ার ছিটমহল খ্যাত ইউনিয়ন বমু বিলছড়িতে মাতামুহুরি ফিলিং স্টেশনে তেল মজুদের অভিযোগ।

নিউজ:
তারেকুল ইসলাম শাফিন ,
চকরিয়া উপজেলা প্রতিনিধি
চকরিয়া উপজেলা-এর ছিটমহল খ্যাত বমু বিলছড়ি ইউনিয়ন এলাকায় অবস্থিত মাতামুহুরি ফিলিং স্টেশন-এ পর্যাপ্ত পরিমাণ তেল মজুদ থাকা সত্ত্বেও পাম্প বন্ধ রাখার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চকরিয়া শহর থেকে দূরবর্তী এলাকায় অবস্থিত হওয়ায় প্রশাসনের নিয়মিত তদারকি না থাকাকে সুযোগ হিসেবে ব্যবহার করে দেশে চলমান তেলের সংকটের সময় তেল মজুদ করে রাখা হচ্ছে। এতে সাধারণ ভোক্তারা প্রয়োজনের সময় তেল না পেয়ে চরম ভোগান্তিতে পড়ছেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের আরও অভিযোগ, চলমান তেলের সংকটকে পুঁজি করে পাম্পটি মাঝে মধ্যে চালু করে এক লিটার তেলের পরিবর্তে প্রায় ৮০০ মিলি লিটার তেল দেওয়া হচ্ছে, কিন্তু মূল্য নেওয়া হচ্ছে এক লিটারের। এতে ভোক্তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, সংকটের সময়ে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি। স্থানীয় সচেতন মহলের মতে, প্রশাসনের কঠোর নজরদারি নিশ্চিত করা হলে এ ধরনের অনিয়ম বন্ধ হবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমবে।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page